Posts

মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের আদ্যোপান্ত

Image
বসরার খেজুর কুঞ্জের মধ্যে দুর্গের মতো বিশাল প্রাসাদের এক প্রশস্ত কামরায় পায়চারি করছেন হাজ্জাজ বিন ইউসুফ। মাঝে মাঝে দেখছেন দেওয়ালে লটকানো মানচিত্রটি। তার চেহারায় অসাধারণ মনোবল ও দৃঢ়তা প্রতিভাত হচ্ছিল। চোখে বুদ্ধির দৃপ্তি এবং দৃষ্টি ভীতিসঞ্চারক। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন এমন এক শাসক, যার লৌহ কঠোর হস্ত থেকে শত্রু-মিত্র সকলেই মুক্তি পার্থনা করত।হাজ্জাজ বিন ইউসুফ গভীরভাবে নিমগ্ন ছিলেন বোখারা আক্রমণ করার পরিকল্পনা নিয়ে। এজন্য তুর্কমেনিস্তানের শাসক কুতায়বার কাছ থেকে একজন যোগ্য ও বিচক্ষণ সেনাপতি চেয়ে পাঠান তিনি। সেনাপতি ইতিমধ্যে চলেও এসেছেন। কিন্তু সেই সেনাপতি হিসেবে যে তারই আপন ভাতিজা, মাত্র ১৭ বছর বয়সী মুহাম্মদ বিন কাসিমকে পাঠানো হবে, সেটা তার ধারণাতেও ছিল না। যদিও বয়স কম, কিন্তু মুহাম্মদ বিন কাসিম শৌর্যবীর্য ও বীরত্বে কোনো অংশেই কম ছিলেন না। তুর্কমেনিস্তান শাসকের অগ্রগামী বাহিনীর সেনাপতি ছিলেন তিনি। এমতাবস্থায় হাজ্জাজ বিন ইউসুফের প্রশস্ত কামরায় রুমালে লেখা একটি চিঠি হাতে একজন দূত প্রবেশ করল। দূতের পোশাক ধূলিমলিন এবং সুন্দর চেহারা ক্লান্ত ও বিষণ্ণ। জীর্ণ পোশাক আর শীর্ণ চেহারাই বলে দিচ্ছে যে...

দ্বিতীয়বার গিনেস বুকে নাম লেখালেন ঝালকাঠির যোবায়ের

Image
 নিক থ্রো অ্যান্ড ক্যাচ’ ক্যাটাগরিতে ৩০ সেকেন্ডে ৩৩ বার অর্থাৎ কাঁধ দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে আবার কাঁধের ওপর নিয়ে আসার ফ্রি স্টাইলটির রেকর্ড সৃষ্টি করে দ্বিতীয়বার গিনেস বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির জুবায়ের। গত ২০ সেপ্টেম্বর গিনেস বুক কর্তৃপক্ষ জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রেকর্ড ছিল ভারতের তরুণ কুমার নামের এক ছেলের। তার রেকর্ড ছিল ৩০ সেকেন্ডে ২৯ বার। এর আগে জার্মানির এক যুবকের ৬০ সেকেন্ডে ৬২ বার বল শূন্যে বসানো রেকর্ড ভেঙে যুবায়ের ৬০ সেকেন্ডে ৬৫ বার করে প্রথম রেকর্ড করে গিনেস বুকে নাম লিখে ঝালকাঠিবাসীকে গর্বিত করেন। ক্রিকেট ও ফুটবলের প্রতি আগ্রহ থেকেই পড়াশোনার পাশাপাশি স্কুল পর্যায়ের টিমেও সুযোগ পায় আশিকুর রহমান জুবায়ের। তারপরও ফুটবলকে ঘিরে এমন কিছু একটা করতে চেয়েছিলেন তিনি, যাতে দৃষ্টান্ত হয়ে থাকে। আর সেই চিন্তাভাবনা থেকেই কাঁধের ওপর ফুটবল নাচিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড  রেকর্ডসে দ্বিতীয়বার নাম লিখিয়েছেন ঝালকাঠি জেলা সদরের মসজিদবাড়ি রোড এলাকার বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমা...

কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মধ্যে কালোকে বাদে সাদাকে অসম্পূর্ণ লাগে

Image
  দুইদিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বললো, - কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছো। আমি তোমাকে ১ মাসেরই টাকা দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, -- আন্টি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্য দিকে মুখ ঘুরিয়ে বললো, - না, তোমার কোন অপরাধ নেই। এমনিতেই তোমাকে আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, -- আন্টি আমি আপনার মেয়েকে ১ মাস পড়াই। তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মত পড়াতে পারছি না; তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন। আমার আপত্তি থাকবেনা। এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বললো, - আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না। শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয়। তোমায় দেখলে না কি আমার মেয়ে ভয় পেয়ে যায়... আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম, -- টিউশনি করাতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না... ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ...

যখন সোভিয়েতরা ইসরায়েলের পরমাণু প্রকল্প উড়িয়ে দিতে চেয়েছিল

Image
১০ জুন, ১৯৬৭। তৃতীয় আরব–ইসরায়েল যুদ্ধের শেষ দিন। মাত্র ৬ দিনের যুদ্ধে তিনটি আরব রাষ্ট্র– মিসর, সিরিয়া ও জর্দান– শোচনীয়ভাবে ইসরায়েলের নিকট পরাজিত হয়েছে, এবং প্রতিটি ফ্রন্টে ইসরায়েলি অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত সোভিয়েত নৌবহরের একটি ফ্রিগেটের একজন তরুণ অফিসারকে এক অদ্ভুত নির্দেশ দেয়া হলো। ইউরি খ্রিপুনকভ নামক সেই অফিসারকে বলা হলো, ৩০ সদস্যের একটি 'স্বেচ্ছাসেবক' বাহিনী নিয়ে তাকে ইসরায়েলি উপকূলে অবতরণ করতে হবে। তাদের লক্ষ্যবস্তু হবে ইসরায়েলি বন্দরনগরী হাইফা। তাদের পর আরেকটি শক্তিশালী সৈন্যদল হাইফায় অবতরণ করবে, এবং সোভিয়েত যুদ্ধবিমান তাদের অগ্রযাত্রায় সহায়তা করবে। খ্রিপুনকভের সৌভাগ্য যে, সেদিন শেষপর্যন্ত তাকে এই বিপদসঙ্কুল অভিযানে অংশগ্রহণ করতে হয়নি। কারণ ঐদিনই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আহ্বানে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়, এবং এর মধ্য দিয়ে আরবদের জন্য চরম বিপর্যয়কর এই '৬ দিনের যুদ্ধে'র অবসান ঘটে। ১৯৬৭ সালের ৫ জুন মিসরীয় বিমানবাহিনীর ওপর ইসরায়েলি বিমানবাহিনীর অতর্কিত প্রচণ্ড আক্রমণের মধ্য দিয়ে তৃতীয় আরব–ইসরায়েল যুদ্ধ আরম্ভ ...

৮ বছর কোমায় থেকেও পদোন্নতি! অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ সেনাবাহিনীর

Image
  দীর্ঘ ৮ বছর কোমায় থাকা সেনা কর্মকর্তাকে কর্নেল পদে পদোন্নতি দিয়ে বিরল সম্মান প্রদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ইতিহাসে এই প্রথম কোমায় থাকা অবস্থায় কোন সেনা কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সেনা কর্মকর্তার নাম দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। দীর্ঘ প্রায় ৮ বছর কোমায় থেকেও পদোন্নতি পেয়েছেন তিনি। হাসপাতালের বিছানাতেই তাকে পরানো হয় ব্যাচ। ২০১৩ সালের ১১ মার্চ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন চৌকশ সেনা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। এরপর মস্তিষ্কের কিছু অংশ হারিয়ে ফেলে কার্যক্ষমতা। চলে যান কোমায়। সেখানেই কেটে গেছে জীবনের প্রায় আটটি বছর। পুরো সময় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অফিসার্স ওয়ার্ডের নন্দকুঁজা নামের একটি কক্ষে চিকিৎসাধীন তিনি। হাত-পা নাড়াতে পারলেও গভীর কোমায় আচ্ছন্ন। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অসুস্থ হয়ে পড়া সেনাবাহিনীর চৌকস এই কর্মকর্তা কর্মক্ষম থাকলে হয়তো পৌঁছে যেতেন সাফল্যের কাঙ্ক্ষিত শিখরে। কিন্তু জীবনের এক নির্মম বাস্তবতা তাকে দেয়নি সেই সুযোগ। তবে বাহিনীর প্রতি তাছাওয়ারের অবদান ভুলে যায়নি বাংলাদেশ সেনাবাহিনী। বিদায় লগ্নে বিরল এক সম্মান পেলেন লেফট...

জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান নবজাতকের, ফের ভাইরাল ছবি!

Image
  জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান দিচ্ছে এক নবজাতক। যদিও ছবিটা পুরনো, কিন্তু নতুন করে ভাইরাল হয়েছে সেটি। আর সেই ছবিতেই করোনা থেকে মুক্তির আশার বার্তা খুঁজছেন নেটিজেনরা। নবজাতক কাঁদতে কাঁদতে সার্জিক্যাল মাস্কে টান দিতেই এক মুখ হাসি চিকিৎসকের। এই ছবি যখন তোলা হয় তখন করোনাভাইরাসের নামই শোনা যায়নি। কিন্তু সেই ছবিই আজকের এই মাস্ক বাধ্যতামূলক হয়ে যাওয়া সময়ে ছড়িয়ে পড়েছে। আবার কবে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে তার অপেক্ষায় বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ। সবার চিন্তা, কবে বিদায় নেবে করোনাভাইরাস। সেই কথাটা বলতেই এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব। সঙ্গে লিখেছেন, আমরা সবাই চাই, যেন খুব তাড়াতাড়ি মাস্ক খুলে ফেলা যায়। শুধু এই চিকিৎসক নন, সকলেই যত তাড়াতাড়ি সম্ভব মাস্ক থেকে মুক্তির দিন চাইছেন। আর সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি। হাজার হাজার লাইকও পাচ্ছে ছবিটা। কমেন্টও অনেক। কেউ বলছেন, এটাই ২০২০ সালের সেরা ছবি। আবার কারও কারও দাবি, এই ছবিই সুস্থ ভবিষ্যতের প্রতীক। সূত্র:  ইন্ডিয়া ডটকম , নিউজ১৮, টাইমস নাউ ন...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসা-বিজ্ঞানীর করোনা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এফডিএ’তে

Image
  বাংলাদেশি আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী ড. রায়ান সাদির অক্লান্ত পরিশ্রমে উদ্ভাবিত করোনা চিকিৎসার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতির জন্যে যুক্তরাষ্ট্রের ‘ফুড এ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন’ (এফডিএ) এ ১৪ অক্টোবর সাবমিট করা হয়েছে। নিউজার্সিস্থ ‘টেভোজেন বায়ো’ নামক একটি ওষুধ প্রস্তুতাকারি প্রতিষ্ঠানের পক্ষে সাবমিট করা এই ভ্যাকসিন প্রসঙ্গে বলা হয়েছে, এ্যান্টিজেন বিশেষ করে ‘টি সেল টেকনোলজি’র অনুকরণে এই নতুন ভ্যাকসিনের পন্থা উদ্ভাবন করতে ইয়েল ইউনিভার্সিটির প্রশিক্ষিত সংক্রমণ রোগ বিশেষজ্ঞ পাবনার সন্তান ড. রায়ানের গবেষণায় সহায়তা দিয়েছেন বোন ম্যারো প্রতিস্থাপনের জন্যে বিশ্বব্যাপি খ্যাতি অর্জনকারি ফিলাডেলফিয়ার থমাস জেফারসন ইউনিভার্সিটিতে মেডিকেল অনকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. নীল ফ্লোমেনবার্গ। প্রসঙ্গত: উল্লেখ্য, টেভোজেন উদ্ভাবিত ‘টি সেল’ থেরাপির অভিজ্ঞতার আলোকে যে ভ্যাকসিনের ট্রায়ালের জন্যে এফডিএ সমীপে আবেদন জানানো হয়েছে, সেটি সাফল্য লাভে সক্ষম হলে শুধু কভিড-১৯ রোগী চিকিৎসা নয়, একইসাথে ফ্লু, টিউমার এবং মারাত্মক অনেক রোগ প্রতিরোধের পথও সুগম হবে।  এ প্রসঙ্গে এই ওষুধ প্রস্তুতকারি ক...